শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে প্রেসক্লাবের ইফতার মাহফিল ও ইসলামিক সংগীতানুষ্ঠান

May 30, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইসলামকি সংগীতানুষ্ঠান ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ মে শ্রীমঙ্গল পুরানবাজারের সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে পাঁচ ভাই রেস্টুরেন্টের সার্বিক সহযোগীতায় শিশু পরিবারের সকল শিশু ও কিশোরীদের নিয়ে আয়োজিত এ ইফতার মাহফিল ও ইসলামী সংগীতানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান (পিপি)।

এসময় এতিম শিশুদের এই অনুষ্ঠানমালায় সামিল হন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া, সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইমজা ( ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন) সভাপতি রাধাপদ দেব সজল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, দৈনিক বাংলার দিন এর সম্পাদক বকশী ইকবাল, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদদীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটো,  এটিএন নিউজ ও এটিএন বাংলা স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা সানু মিয়া, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, প্রথম আলো কমলগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সোহেল রানা, ট্যুরিষ্ট পুলিশের এস আই নওয়াব আলী, শ্রীমঙ্গল শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী, সহকারী শিক্ষিকা সখিনা আক্তার, পাঁচ ভাই রেষ্টুরেন্টের পরিচালক মোঃ শরিফ আহমদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ আনিসুর ইসলাম আশরাফী, সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি এম এ ওহায়িদ রুলু, আমাদের সময় এর কমলগঞ্জ পতিনিধি সাব্বির এলাহি, সাংবাদিক জয়নাল আবেদীন, ব্যবসায়ী আব্দুল কাদির, ৪৬ বিজিবির নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গির হোসেন, বিশিষ্ট আবাসন ব্যবসায়ী আবু সিদ্দিকি মোহাম্মদ মোছা, গ্র্যান্ড সেলিম এর সত্তাধিকারী সেলিম আহমদ, মৌলানা এম এ রহিম নোমানী, হাফিজ মৌলানা আব্দুল কুদ্দুছ নিজামী, বঙ্গকবি লুৎফুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবতীর্, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ, সাধারণ সম্পাদক রাজু দেব ও কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় তিন শতাধিক লোক ।

এর আগে ইফতার মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন বাউল স¤্রাট ফকির আব্দুল গনি, শিশু পরিবারের রহিমা আক্তার, সুমি বেগম, মাদানি পুষ্প শিল্পীগোষ্টীর ফাহিম রব্বানী ও হাফিজুর রহমান।

অনুষ্ঠানে ৪৬ বিজিবির পক্ষ থেকে শিশু পরিবারের সকল সদস্যসহ অতিথিদের জন্য তিনশতাধিক আপেল ও মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী শিশুদের জন্য রসমলাই নিয়ে আসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com