শ্রীমঙ্গলে ইয়াবাসহ লিটন গ্রেফতার
May 31, 2018,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার খাসগাঁও এলাকা থেকে ইয়াবাসহ লিটন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ৩০ মে রাতে ১০ টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বি, এএসআই এনামুল হকের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার খাসগাঁও এলাকা থেকে লিটন মিয়া (৩০) নামের এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ডেইলি মৌলভীবাজার ডট কমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, লিটন শ্রীমঙ্গলের খাসগাঁও গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন