শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় আহতদের সাহায্যের জন্য মাটির ব্যাংক উদ্বোধন

May 31, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সড়ক দূর্ঘটনায় আহতদের সাহায্যের জন্য উদ্বোধন করা হয়েছে মাটির ব্যাংক।

৩০ মে বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পানশী রেস্টুরেন্ট নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে এই সাহায্য ব্যাংকটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়,্ শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল। নিসচা (নিরাপদ সড়ক চাই) শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি প্রমুখ।

নিসচা (নিরাপদ সড়ক চাই) শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি জানান, সংগঠনের তত্বাবধানে এই মাটির ব্যাংকটি থাকবে বিভিন্ন প্রতিষ্টানে। এই ব্যাংকে যার যার সামর্থ অনুযায়ী টাকা রাখবেন। এই টাকা একত্রিত করে সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদানে এই অর্থ ব্যয় করা হবে। তিনি জানান বছরের ডিসেম্বর মাসের শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে রাখা ব্যাংকগুলোর টাকা সড়ক দূর্ঘটনায় আহতদের সাহায্যের জন্য দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com