ওমরাহ পালন সৌদি আরব যাচ্ছেন ডা. জয়নাল আবেদীন টিটো

June 2, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জয়নাল আবেদিন টিটো। শনিবার ২ জুন ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি ফ্লাইটে দেশ ছাড়বেন তিনি।

শুক্রবার রাত ১০টায় ফোনালাপে তিনি জানান-পবিত্র ওমরাহজ এবং সৌদি আরবে বসবাসরত স্ত্রী, সন্ত্রানদের সাথে সাক্ষাতের জন্য তিনি বিশদিনের জন্য সৌদি যাচ্ছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের এক প্রজ্ঞাপনেও তাঁর ছুটি মঞ্জুরের বিষয়টি দেখা যায়।

তিনি জানিয়েছেন, রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি বায়তুল্লাহ সময় কাটাবেন এবং ওমরাহ পালন শেষে তিনি ২১ জুন দেশে ফিরবেন। নিরাপদ এবং সুস্থতার সাথে সৌদি পৌছার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com