শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সমাজ সেবার মানসিকতা মানব সেবায় অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে সমাজ সেবা মূলক সংগঠন শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে ২ জুন শনিবার সন্ধ্যায় দুস্থ ও অসহায় এবং সমাজের বিশিষ্টজনদের নিয়ে শহরতলির ভানুগাছ রোডস্থ শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সদস্য কে এস এম আরিফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান মামুন।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক হারুনুর রশিদ, সহ সভাপতি মো শফিকুল ইসলাম রুম্মন, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা প্রমুখ। এ সময় বক্তারা সংগঠনের সার্বিক বিষয়ে এবং আগামি ৯ জুন গরিব ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের জন্য সকলের নিকট সাহায্য কামনা করেন। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ ও শতাধিক মানুষ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন