সীতা কুন্ডে দুই আদিবাসী ত্রিপুরা কিশোরী হত্যার প্রতিবাদে ডলুছড়া ত্রিপুরা পল্লীতে মানববন্ধন

June 4, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল মহাদেব পাড়া ত্রিপুরা পল্লীতে ১৮ মে দুই ত্রিপুরা কিশোরী ধর্ষনের পর হত্যা বিচারের দাবিতে শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া ত্রিপুরা পল্লীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 ৪ জুন সোমবার স্থানীয় ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি এর আয়োজনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সিলেট আঞ্চলিক শাখার সহযোগীতায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম সহ সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং, আদিবাসী নেতা পরিমল সিং বারাইক ত্রিপুরা কল্যাণ সংসদ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক শ্যামল দেববর্মা, সাংবাদিক অনুজ কান্তি দাশ, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কুমিল্লা মহানগর শাখার সভাপতি যুবরাজ দেববর্মা, নারী নেত্রী মল্লিকা দেববর্মা প্রমুখ। এ সময় বক্তারা গ্রেপ্তার হওয়া আবুল হোসেনের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই ন্যাকার জনক ও বর্বরতম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com