বিশ্ব পরিবেশ দিবসে বনে ফিরলো বন্যপ্রানীরা

June 5, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিশ্ব পরিবেশ দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে অবমুক্ত করা হয়েছে ৫টি বন্যপ্রাণী ৪টি পরিযায়ী পাখি।

৫ জুন মঙ্গলবার সকাল ১১ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতৈল বেত বাগান নামক স্থানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের সভাপতিত্বে এই প্রাণীগুলো অবমুক্ত করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, প্রাক্তন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, গৌতম দেব, নান্টু রায় প্রমুখ।

অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে ছিল একটি অজগর সাপ, একটি গন্ধগকুল, একটি লজ্জবতী বানর, একটি শঙ্খিনী সাপ, একটি তক্ষক ও ৪টি পরিযায়ী পাখি।

পরে শ্রীমঙ্গল বধ্যভূমি একাত্তুর প্রাঙ্গনে বুদ্ধ নারিকেল, অশক ও পলাশ গাছের চারা রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com