দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ব্রিটিস কাউন্সিল এ্যাকটিভ সিটিজেন ইয়থ লিডারশীপের সার্টিফিকেট বিতরণ

June 5, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি ব্যক্তি কখনও দারিদ্র হতে পারে না ’’ এই শ্লোগান নিয়ে গঠিত দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ব্রিটিস কাউন্সিল এর এ্যাকটিভ সিটিজেন ইয়থ লিডারশীপ প্রশিক্ষনার্থীদের মাঝে (ব্যাচ নং-৭৬০)  সার্টিফিকেট বিতরণ ও তাদের নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে রোববার বিকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ইয়থ এ্যান্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল ইউনিটের উদ্যোগে সার্টিফিকেট বিতরণ করা হয়। ইয়থ এ্যান্ডিং হাঙ্গার শ্রীমঙ্গল ইউনিটের কো-অডিনেটর মো: গোলাম কিবরিয়া এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কো-অডিনেটর মায়মুনা আক্তার রুবী, পেইভ শ্রীমঙ্গল এর এ্যাম্বাসেটর জহির আহম্মদ শামীম, এ্যাম্বাসেটর মোহাম্মদ মোছাদ্দেক মেলা ও ক´বাজার অঞ্চল এর এ্যাম্বাসেটর গিয়াস উদ্দিন জিকু। এসময় আরো উপস্থিত ছিলেন ইয়থ এ্যান্ডিং হাঙ্গার এর জেলা কো-অডিনেটর কান্তা সরকার, শ্রীমঙ্গল ইউনিটের সাধারণ সম্পাদক সাঈদ তামিম, জোবায়ের, ইমন ও উমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ২০ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। পরে কো-অডিনেটর মো: গোলাম কিবরিয়া সৌজন্যে তার বঙ্গবীর সড়কস্থ বাস ভবনে ইফতার পাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পেইভ শ্রীমঙ্গল অঞ্চল এর সমন্বয়করী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, এ্যাম্বাসেটর জহির আহম্মদ শামীম, এ্যাম্বাসেটর মোহাম্মদ মোছাদ্দেক মেলা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী  আব্দুল হালিম ও  হবিগঞ্জ সমন্বয়করী নাজমুল হোসেনসহ প্রশিক্ষনার্থীরা ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com