শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রাণবন্তকর ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত

June 9, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে এক প্রাণবন্তকর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ জুন শ্রীমঙ্গল কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যা¤পাসে ইফতার ও দোয়া মাহফিলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদের সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী সাব ইন্সপেক্টর মোঃ নওয়াব আলী, র‌্যানার্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল হক, পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সাতগাঁও মেরিগোল্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সঞ্জিত বিশ্বাস, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সাংগঠনিক স¤পাদক, আজিজুন্নেসা আব্দুল জব্বার কিন্ডারগার্টেন মডেল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক বায়েছ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের দপ্তর স¤পাদক, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এমএ রাকিব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক মাহফুজ সুমন, মুসলিমবাগ ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আছগর হোসাইন, নাহার চা বাগান  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীরা ইফতারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com