শ্রীমঙ্গলে “ফুলকুঁড়ি সোসাইটির” উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

June 12, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে সামাজিক ও শিশু সংগঠন “ফুলকুঁড়ি সোসাইটির” উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

১১ জুন সোমবার শহরতলির ভানুগাছ রোডস্থ পানসী রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রুম্মন এর সঞ্চালণায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ফুলকুঁড়ি সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান বাবুল। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ। এছাড়াও এসময় সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সুবিধা বঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ বির্নিমানে সকল বিত্তবান ও সুহৃদ ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com