মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহে সরকারের উদ্যেগের সাথে স্থানীয়দের সামিল হওয়ার আহবান-সমাজকল্যান মন্ত্রী

June 20, 2018,

বিকুল চক্রবতীর্॥ বিশ্বের অনান্য দেশে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি গুরুত্বের সাথে সংরক্ষন করা হয়েছে। আর আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধের  স্মৃতি সংরক্ষনতো দুরের কথা  আমাদের দেশে  স্বাধীনতার স্থপতিকে হত্যা করা হয়েছে।

১৯ জুন মঙ্গলবার রাত ৮টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্র্যান্ড সেলিম রির্সোটে সাংবাদিক বিকুল চক্রবর্তী আয়োজিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন।

অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব বনমালি ভৌমিকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, এখন মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করে এখনই তা সংরক্ষনের উপযুক্ত সময়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে উৎসাহিত করতে  মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার সাংবাদিক ও লেখকসহ ২০জনকে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র সংরক্ষনে সহায়তার জন্য সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সিকান্দর আলী, ডা: হরিপদ রায় ও ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন ।

উল্লেখ্য বিগত ৩০ মে সাংবাদিক  বিকুল চক্রবর্তী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে আয়োজন করেন মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com