বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরণ

June 25, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বন্যাদুর্গত সাড়ে তিনশ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। ২৪ জুন রোববার দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ভোজপুর এলাকায় এম এম ইস্পাহানী টি লিমিটেড কর্তৃক বন্যাদুর্গতদের মাঝে এই ত্রান বিতরণ করে। এ সময় তারা ভবিষতে ভেঙ্গে যাওয়া ঘরবাড়ি মেরামতেও সহায়তার আস্বাস দেন।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি মোঃ আছকির মিয়া, জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com