শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ফ্রি চক্ষু শিবির : ২১৮ জন শিক্ষার্থীর ফ্রি চক্ষু পরীক্ষাসহ চিকিৎসা সেবা

June 26, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে সোমবার ২৫ জুন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা র্পযন্ত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের মাতারকাপনের বি এন এস বি চক্ষু হাসপাতালের মেডিকেল টিম এর নেতৃত্বে চিকিৎসা সেবায় ছিলেন ডা. আব্দুলমান্নান, ডা. আব্দুল বাতেন তালুকদার, ডা. আব্দুশশু কুর প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া, সহকারী শিক্ষক আশিক আবেদীন চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, সাজেরা খাতুন, শারমিন জান্নাত, আখিনুর মল্লিকা হোসেন।

আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালক মন্ডলীর সদস্য মুহাম্মদ নাদির হোসেন, মোঃ হাবিবুর রহমান।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ১২৬ জন ছাত্র-ছাত্রীসহ পাশ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানের আরও ৯২ শিক্ষার্থীর চোখের পরীক্ষা-নীরিক্ষা, রোগীদের বিনামূলে চশমা বিতরনসহ চোখের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান কর াহয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com