সিলেট বিভাগে জাতীয় শুদ্ধাচার নীতিমালা বাস্তবায়নে মৌলভীবাজারের জেলা প্রশাসক শ্রেষ্ট নির্বাচিত

August 2, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় শুদ্ধাচার নীতিমালা বাস্তবায়নে সিলেট বিভাগের শ্রেষ্ট জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

৩১ জুলাই মঙ্গলবার  দূপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০১৭-২০১৮ অর্থ বছরের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম

শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ মোতাবেক বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২০১৭-২০১৮ অর্থ বছরে সিলেট ভিাগের ২জন কর্মকর্তা ০১জন কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। অন্যান্য হলেন: সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার (বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) সিলেট) রোজিনা আক্তার, একই কায্যালয়ের উচ্চমান সহকারী,অমিত ভূষণ দেব। পুরস্কার হিসেবে সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com