ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান

August 2, 2018,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়।

২ আগষ্ট সদর উপজেলার বিভিন্ন স্থানে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লেখা, মাছে ও মাংসে ওজনে কম দেওয়া, মাছ বিক্রির পাত্র উচু করে ক্রেতার সাথে প্রতারণা করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা করাসহ বিভিন্ন অপরাধে  বিসমিল্লাহ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, হুদয় পোল্ট্রি সেইলস সেন্টারকে ২ হাজার টাকা, জাবেদ পোল্ট্রিকে ২ হাজার টাকা, নিখিল মিয়ার মাছের দোকানকে ২ শত টাকা  টাকা, হাবিল মিয়ার মাছের দোকানকে ২ শত টাকা, ময়না মিয়ার মাংসের দোকানকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com