মেডিকেল কলেজের দাবিতে আলী আমজদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এমবি মিডিয়ার গণস্বাক্ষর

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যাপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের চলমান গণস্বাক্ষর কর্মসূচীর অংশ হিসেবে এমবি মিডিয়া’র আয়োজনে গণস্বাক্ষর সম্পন্ন হয়েছে। জুবায়ের আলী আহমদ এর সভাপতিত্বে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবিতে ২৩ সেপ্টেম্বর রোববার সকাল থেকে এ গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ ছাতির আহমদ নির্ধারিত প্যাড এ সাক্ষর দিয়ে এর শুভ সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর প্রধান সমন্বয়কারী মোঃ খালেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বকশি ইকবাল আহমদ,এমবি মিডিয়া’র উপদেষ্টা এমদাদুর রহমান রেনু,এম মুহিবুর রহমান মুহিব,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সল মনসুর,এমবি মিডিয়া’র সাধারণ সম্পাদক নাইম আহমদ,প্রচার সম্পাদক রুমি বেগম,যোগাযোগ বিষয়ক সম্পাদক রহমান মামুন,সমন্বয়ক তাজুল চৌধুরী,শহিদ আহমদ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।



মন্তব্য করুন