প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল
September 29, 2018,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার রোহিঙ্গা ইস্যুতে তাঁর অনুকরণীয় দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ সম্মাননা এবং ৭২ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ,মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার ২৭ সেপ্টেম্বর সকালে শহরে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগের সভাপতি, আমিরুল হোসাইন চৌধুরী আমিন সহ-সভাপতি আখতার উদ্দিন আহমদ,হাসান আহমেদ তারেক, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, মাহবুব আলম,জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মেহের হোসেন জাকির সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।



মন্তব্য করুন