শেখ হাসিনা’র জন্ম দিনে জেলা আওয়ামীলীগের মিলাদ মাহফিল

September 29, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী দেওয়ানী জামে মসজিদে জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্ম দিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শ্রক্রবার বাদ জুম্মা তাহার দীর্ঘায়ু কামনা ও সুস্থতা কামনা করে প্রার্থনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ ও  যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান সহ জেলা যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

পৃথক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ূ কামনা করে মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৮ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে শ্রমিকলীগ জেলা অফিসে এ   মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের আহবায়ক ও পৌর কাউন্সিরর মো: আসাদ হোসেন মক্কু, সোনাওর মিয়া, ১১নং মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মুজিবুর রহমান মুজিব,সাবেক ইউপি সদস্য আব্দুস সুবান, জেলা শ্রমিকলীগ যুগ্ন আহবায়ক সৈয়দ শওকত জাম্মান,সদর শ্রমিকলীগের সদস্য সচিব সালেহ আহম্মদ পাপ্পু,সদস্য সচিব রাজনগর উপজেলা নানু মিয়া, সদস্য সচিব মোবারক খান,শ্রমিক নেতা মাহবুব রায়হান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com