নিখোজের ১৯ দিন পর নোমান সাতক্ষিরা থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমান নোমানকে ১৯ দিন পর খুলনার সাতক্ষীরা থেকে মানষিক বির্পযস্ত ও মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
১২ সেপ্টেম্বর নিখোঁজ হন মৌলভীবাজার শহরের সেন্টাল রোডের রাজন সাইকেল স্টোর’র আরএফএল’র ডিলার ব্যবসায়ী আতিকুর রহমান নোমান (২৪ )।
উদ্ধার হওয়া যুবক মৌলভীবাজার জেলার শীর্ষ আলেম, শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরীর ৩য় পুত্র।
উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করতে নোমান এর সংঠন তাহযিব তামাদ্দুন এর সভাপতি হুসাইন আউয়াল এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান-খুলনার সাতক্ষীরা থেকে মানষিক বাভে বিপর্যস্ত ও মূর্ষ অবস্থায় নোমানকে উদ্ধার করেছেন সাতক্ষীরা থানা পুলিশ।
সাতক্ষীরা থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতের ডিউটি পালন করছিলেন, হঠাৎ তারা দেখতে পান অচেতন ও মুমূর্ষ অবস্থায় এক যুবক রাস্তায় পড়ে আছে। এমতাবস্থায় সাতক্ষীরা থানা পুলিশ উদ্ধার করে তাকে সাতক্ষীরা একটি হাসপাতালে ভর্তি করেন। তার সাথে থাকা ভোটার আইডি কার্ডের ছবি পেয়ে সাতক্ষীরা থানা পুলিশ মৌলভীবাজার মডেল থানায় ফোন দিয়ে এবিষয়ের তথ্য দেন।
উল্লেখ্য, মৌলভীবাজার মডেল থানায় এর আগে জিডি করা হয়েছেল। মৌলভীবাজার মডেল থানা থেকে মৌলভীবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলরকে ফোন দিয়ে জানানো হয় তার উদ্ধারের বিষয়টি। এরপর নোমানের পিতা মাওলানা আব্দুল বারী ধর্মপুরীসহ পরিবারের সদস্যরা মডেল থানার মাধ্যমে সাতক্ষীরায় যোগাযোগ করে প্রশাসনের সহযোগিতায় তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। এখনও সে পুরোপুরি সুস্থ হয়নি। এ বিষয়ে বিস্তারিত কিছুই বলতে পারছে না সে। তার চিকিৎসা চলছে বলে জানান নোমানের মেঝো ভাই সাইফুর রহমান ফয়সল।



মন্তব্য করুন