টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্টিত
September 30, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা পৌরসভা হল রুমে অনুষ্ঠিত হয়।
২৭ সেপ্টেম্বর দুপুরে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে আলোচ্যসূচী নিয়ে আলোচনা করেন প্রকৌশলী আবুল হোসেন। সভায় পৌরকর নির্ধারন, বিদ্যুত বিল পরিশোধ, পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম, শহরের পরিস্কার পরিচ্ছন্নতা এবং ইউজিআইএপি এর কার্যক্রম নিয়ে বেপক আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহন করেন সাবেক পৌর কমিশনার আকবর আলী, মোঃ আকলিছ, নাজিম উদ্দিন নজরুল, সৈয়দ জয়নাল আবেদীন কুটি, পৌর কমিশনার আয়াছ আহমদ, ফয়ছল আহমদ প্রমূখ।



মন্তব্য করুন