রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

October 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ দেশের পরিকল্পিত পরিবার গঠনে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ।এর ধরাবাহিকতায় ইউ কে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট অর্থায়নে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন ও আইপাস বাংলাদেশ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পৃষ্টপোষকতায় কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠের এফ এম ৯৯.২ মৌলভীবাজারের আয়োজনে ৩ অক্টোবর বুধবার মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাদঁনীঘাট ইউনিয়নের পূর্ব মাথারকাপন গ্রামের সক্ষম দম্পতি ও কিশোর কিশোরিদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । রেডিও পল্লীকণ্ঠের উপস্থাপক নীলিমা আক্তারের  উপস্থাপনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন। উঠান বৈঠকে পরিবার পরিকল্পনার দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি,কিশোর কিশোরিদের প্রজনন স্বাস্থ্য সর্ম্পকে আলোচনা করা হয় । এছাড়াও উপস্থিত রেডিও পল্লীকণ্ঠের সংবাদ প্রযোজক তাহমিদ আহমেদ ,রেডিও পল্লীকণ্ঠের উপস্থাপক শামীমা রিতু ও তান্নি বেগম । উল্লেখ্য, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষা নিয়মিত প্রচারিত হচ্ছে এছাড়াও রেডিও পল্লীকণ্ঠের স্টুডিওতে ফোনলাইভ পরিবার পরিকল্পনা বিষয়ক টকশো সুরক্ষা এর মাধমে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com