মৌলভীবাজার আলোকচিত্রী শহিদুল আলমসহ ছাত্র আন্দোলনে আটককৃতদের মুক্তির দাবিতে সমাবেশ

October 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ আলোকচিত্রী শহিদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামসহ ছাত্র আন্দোলনে আটককৃতদের মুক্তি এবং নাগরিক অধিকার হরণকারী সকল আইন বাতিলের প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজারের প্রগতিশীল কয়েকটি সংগঠন।

৩ অক্টোবর বুধবার বিকেলে শহরের চৌমোহনা চত্তরে এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্বজিত নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, ছাত্র ইউনিয়ন নেতা পিনাক দেব, সুমন কান্তি দাস, ছাত্র ফ্রন্ট নেতা রেহনুমা রুবাইয়াত, বাসদ (মার্ক্সবাদী) জেলা সংগঠক অনিক চন্দ, চারণ সাংস্কৃতি কেন্দ্রের স্বর্ণালী দাস টুম্পা।

এসময় বক্তারা মুক্ত গণমাধ্যম, নাগরিক অধিকার, বাক স্বাধীনতা পরিপন্থী কালাকানুন বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com