মৌলভীবাজারে মুক্তিযোদ্ধাদের স্মরণে কাবাডি টুর্ণামেন্ট

October 6, 2018,

ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলার আকালকুড়া ইউনিয়নের নাদামপুর বেকামুরায় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে কাবাডি খেলার উদ্বোধন করা হয়।  শুত্রুবার ৫ অক্টোবর বিকেলে জেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক কাবাডি খেলোয়াড় রাজু আহমদ সাজন এর সার্বিক তত্তাবধায়নে অনুর্ধ্ব ১৭ কাবাডি টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বৃটিশ কাউন্সিলর,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি,বিশিষ্ট শিক্ষানুরাগী শিল্পপতি এম.এ রহিম সিআইপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ছালেহ আহমদ, মনুমুখ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এমদাদ হোসেন ঝুনু,মনুমুখ ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলদার মিয়া, সিনিয়র সহ-সভাপতি রাজীব আহমদ দিনার,স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি লিটন মিয়াসহ ক্লাবের সদস্য ও  এলাকার ক্রীড়ামোদী গণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্ণামেন্টে জেলার ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে  অংশ নেয় মৌলভীবাজার জেলা দল ও ছয় বন্ধু স্পোটিং ক্লাব। ওই খেলায় ২/১ গেইমে বিজয়ী হয় মৌলভীবাজার জেলা দল। খেলায় ১ম পুরস্কার একটি ফ্রিজ ও ২য় পুরস্কার একটি টেলিভিশন রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com