ইউএনও হস্তক্ষেপে দশম শ্রেণির ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেল

October 13, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

১১ অক্টোবর বৃহস্পতিবার কামালপুর ইউনিয়নের ঘয়ঘর গ্রামের ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনিরুজ্জামান।

ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন দশম শ্রেণিতে পড়–য়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। কামালপুর ইউনিয়নের ঘয়ঘর গ্রামের সবুজ আলীর মেয়ে আজমনি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী আকলিমা আক্তার (১৭) সাথে জেলার রাজনগর উপজেলার বেলকুরি গ্রামের আজাদ মিয়ার ছেলে লিটন আহম্মদ (২৭) বিয়ের আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার দুপুরে তিনি পুলিশ নিয়ে বিয়েবাড়ীতে উপস্থিত হন। তাঁদের দেখে মেয়ের মা ও বা সহ অন্যরা বাডী থেকে পালিয়ে যান। পরে মেয়েটির বাবা এবং চাচা  ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com