অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি খাঁদে
October 13, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামের বহন করা গাড়িটি সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে। এসময় রাশেদুল ইসলাম গাড়ির ভেতরে থাকলেও অল্পের জন্য রক্ষা পান ছিলেন।
শুক্রবার ১২ অক্টোবর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ঘোমড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী আহত হয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মৌলভীবাজার শহর থেকে পুলিশ লাইন যাবার পথে ঘোমড়া এলাকায় আসলে একটি দ্রুত গ্রামী সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ রাস্তার মধ্যেখানে ঘুরাতে যায়। এ সময় সিএনজিকে বাঁচাতে গিয়ে সরকারি কাজে ব্যবহহৃত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।



মন্তব্য করুন