মেডিকেল কলেজের দাবিতে বোরহান উদ্দিন সোসাইটির গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজের দাবিতে মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে ও শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটি (বিআইএস) এর আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন এর সভাপতি ওয়াসিম আহমদ নিশানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট নাট্যজন ও সংগঠক খালেদ চৌধুরী।
উদ্বোধনী স্বাক্ষর দেন কলেজের দাতা সদস্য ও অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান মুজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নিরুপম দাশ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সভাপতি কে এম আকলু, শাহ মোস্তফা রক্তসেবা মৌলভীবাজার এর সভাপতি সাইফুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ, পরিবেশ বিষয়ক সম্পাদক তাজুদ চৌধুরী, জেলা ব্যাপী মেধা যাচাই পরিক্ষার নির্বাহী পরিচালক মিজানুর রহমান রাসেল, জুনেদ আহমদ, মির্জা মনছুর আহমদ, স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ সম্পাদক এস এম বশির আহমদ প্রমুখ।



মন্তব্য করুন