বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ স্বনির্ভর চলায় সাদাছড়ি নিরাপত্তার প্রতীক এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্য্যালয় মৌলভীবাজারের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
১৫ অক্টোবর সোমবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। এ উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আদিল মোত্তাকিম এর সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের রেজিষ্টেশন কর্মকর্তা স্বপন কুমার চন্দ, এমডি শাহীন মিয়া, বিএনএসবি হাসপাতালে রুহুল আমীন, প্রতিবন্দি ফাউন্ডেশন কর্মকর্তা চন্দন কুমার পাল প্রমুখ। পরে অতিথিরা অন্ধলোকদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেন।



মন্তব্য করুন