ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান
October 15, 2018,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সোমবার ১৫ অক্টোবর কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে বাজার অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করা, রান্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য বিক্রয় করা, আইন না মেনে বিদেশী পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে কুটুমবাড়ী রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, মাহদিয়া ডিপাটমেন্টাল ষ্টোরকে ১ হাজার টাকা, রাজমহলকে ১ হাজার ৫ শত টাকা, অভয়া ফার্মেসীকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।



মন্তব্য করুন