মৌলভীবাজার-৩ নির্বাচনী প্রচারণা এম.এ. রহিম

স্টাফ রিপোর্টার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় মাঠে কাজ করছেন ওয়ান ইলিভেনে কারাবরণকারী যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক বিট্রিশ কাউন্সিলর,বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি এম.এ রহিম সি.আই.পি। গেল কয়েক মাস থেকে তিনি আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তা লিফলেট আকারে এম.এ রহিম সর্মথক গোষ্ঠির ব্যানরে এই প্রচারণা চালাচ্ছেন। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) এলাকায় নিয়মিত দলের নেতাকর্মী, ভোটার ও সমর্থকদের সাথে বৈঠক করছেন। এসকল বৈঠকে তিনি আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনেও এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে আহবান জানাচ্ছেন। ডিজিটাল বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগ ও নৌকা প্রতীকের জন্য কাজ করতে উদাত্ত আহবান জানাচ্ছেন। গেল সোমবার থেকে তিনি গণসংযোগের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পুজায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে তাদের সাথে কুশল বিনিময় করছেন। তার সর্মথকরা জানান আমরা তার সাথে গণসংযোগের জন্য মাঠে যাচ্ছি। সবার আকুণ্ঠ সর্মথনও পাচ্ছি। আমরা আসন্ন নির্বাচনে রহিম ভাইকে নিয়ে যথেষ্ঠ আশাবাদী। এম. এ রহিম (সি.আই.পি) র’ সর্মথক গোষ্ঠির সদস্য সোহেল আহমদ,জুবেল আহমদ,শফিক আহমেদ তুহিন,জুবেল আহমদ বলেন রহিম ভাই জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়তে যুক্তরাজ্যের বিলাসী জীবন ছেড়ে দেশে এসে নিজস্ব অর্থায়নে স্কুল কলেজ মাদ্রাসা এতিম খানা নির্মাণ করছেন। ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বেকার ও উদ্দ্যমী তরুণ ও যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করে দিচ্ছেন। এজেলার গরীব দুখি মানুষের কল্যাণে কাজ করছেন। দলের তৃলমূলের কর্মীদের নানা ভাবে সুসংগঠিত করছেন। তিনি যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি সেখানেও নানা শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছিলেন ও দলের একজন নিবেদীত কর্মী হয়েও কাজ করেছেন। ওয়ান ইলিভেনে জননেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য দেশ ও বিদেশে আন্দোলন করার কারনে কারাবরণ করেছিলেন। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা তার পরীক্ষিত এই সৈনিক কে মূল্যায়ণ ও দলের নিবেদীত প্রাণ তৃণমূলের নেতাকর্মীদের দাবি প্রতি একাত্ম হয়ে রহিম ভাইকে দলের মনোনয়ন দিবেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রীর কাছে এই প্রত্যাশা করছি। রহিম ভাই দলীয় মনোনয়ন পেলে এই আসনে অবশ্যই বিজয়ী হবেন ইনশাআল্লাহ।



মন্তব্য করুন