শারদীয় প্রকাশনা ‘মহামায়া’এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

October 19, 2018,

স্টাফ রিপোর্টার॥ ডা: রঞ্জন রজক সম্পাদিত শারদীয় প্রকাশনা মহামায়া এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার রাতে রাজনগরের করিমপুর চা বাগানের দূর্গা উৎসব প্রাঙ্গনে মাসিক শ্রী গৌরবাণী পত্রিকার সম্পাদক এডভোকেট কিশোরী পদ দেব (শ্যামল) গ্রন্থের মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ব্রিটিশ কাউন্সিলর,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এম.এ.রহিম (সি.আই.পি), বিশিষ অতিথি ছিলেন মুন্সিবাজার ইউপির চেয়ারম্যান মো: ছালেক মিয়া, কেতকী রঞ্জন ভট্রাচার্য্য, কবি পুলক দেব,কবি ইন্দ্রিজিৎ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পূজা উদযাপন পরিষদ রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক কবি অসিত দেব, অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুভাষ চন্দ্র। প্রধান অতিথি এম.এ রহিম (সি.আই.পি) তার বক্তব্যে বলেন দূর্গা উৎসব সার্বজনীন উৎসব। এ উৎসবে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের সকল সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ আওয়ামীলীগ ও জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা। তিনি বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িকতা মুক্ত দেশ। এ দেশে এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ দেশে ধর্ম যার যার উৎসব সবার এই সংস্কৃতি তাঁর কারনেই আমরা পেয়েছি। তিনি জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার উদাত্ত আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com