ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন দাবীতে জেলা সাংবাদিক ফোরামের মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের কালো ধারা সংশোধনের দাবীতে সংশোধন দাবীতে মৌলভীবাজারে জেলা সাংবাদিক ফোরামের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবও এ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে একাত্মতা প্রকাশ করেছে।
মানববন্ধন ও সমাবেশে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসী ইকবাল আহমদের সভাপতিত্বে এবং বাংলাদেশের খবর মৌলভীবাজার প্রতিনিধি বেলাল তালুকদার ও দৈনিক বাংলার দিন ষ্টাফ রিপোর্টার মাহমুদুর রহমানের যৌথ সঞ্চালনায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখস্থ রাজপথে অনুষ্ঠিত ২ ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ফোরাম নেতা এড. নুরুল ইসলাম শেফুল, সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক ও ফোরাম নেতা মৌসুফ এ চৌধুরী, দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমদ, দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি জিতু তালুকদার, দীপ্ত নিউজ ডটকম সম্পাদক দুরুদ আহমদ, সাংবদিক ও কলামিষ্ট এহসান বিন মোজাহির, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মতিউর রহমান, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, দৈনিক ঢাকা প্রতিদিন জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, দৈনিক নতুন দিন জেলা প্রতিনিধি আব্দুল বাছিত খান, দৈনিক বাংলার দিন পাঠক ফোরাম সভাপতি চৌধুরী মোঃ মেরাজ, সংবাদকর্মী শেকুল ইাসলাম তালুকদার, তাজুল চৌধুরী, তাকবীর হোসেন প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে জেলা সাংবাদিক ফোরাম ভারপ্রাপ্ত সম্পাদক এম. মছব্বির আলী, শামসুল হক, আবুল কালাম, সুধাংশূ শেখর হালদার, ওপেন আই ডটকম বার্তা সম্পাদক ও সাপ্তাহিক অর্থকাল জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, সুলতানুল ইসলাম, মুকিত ইমরাজ, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সাইদুল ইসলামসহ জেলার শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যম ও সাংবাদিকদের বাক স্বাধীনতায় নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। আইনটিতে ৯টি কালো ধারা থাকায় এটি কালো আইনে পরিনত হয়েছে। এ আইনের কালো ধারাসমূহ বাতিল অথবা সংশোধনের দাবিতে দেশের খ্যাতনামা সাংবাদিক ও সম্পাদকরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। স্বাধীন রাষ্ট্রের এমন দৃশ্য দেশ জাতি ও গণমাধ্যম কর্মীদের ব্যথিত করে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের কাছে এমনটি কখনো আশা করা যায়না। গণতন্ত্র রক্ষায় ও রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যম কর্মীরা নিবেদিত হয়ে সবসময় কাজ করলেও এ আইন তাদেরকে অনেকটা তিরষ্কার করারই নামান্তর। সরকার একদিকে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার কথা বলছে, অন্যদিকে এ কালো আইনের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে- যা সংবিধানের সাথে চরম সাংঘর্ষিক। মানবন্ধন ও সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি কালো ধারা অবিলম্বে বাতিল অথবা সংশোধন করে সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবাণ জনান জেলার সাংবাদিকরা।



মন্তব্য করুন