বিএসআরএম এর গ্রাহক অবহিত করণ কর্মশালা

October 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে নিরাপদ স্থাপনা নির্মাণে বিএসআরএম আলটিমা ব্যবহারের প্রয়োজনীয়তা শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে।

 ২১ অক্টোবর রোববার রাতে মৌলভীবাজার শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় ভিডিও চিত্রসহ রডের গুনগত মান নিয়ে আলোচনা করেন কোম্পানীর একজিকিউটিব অফিসার (বিজনেস এন্ড ডেপলাপমেন্ট সিলেট জো) প্রকৌশলী সৈকত আহমদ। এসময় গ্রাহকদের পক্ষ থেকে বিএসআরএম কোম্পানীর উৎপাদিত রডের নানা দিক ও গুণগত মান নিয়ে গ্রাহকদের প্রশ্নের উত্তরও দেন তিনি। এরপর প্রশ্নউত্তর পর্বের সঠিক উত্তরদাতা ও  র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর রিজোনাল ইনর্চাজ (সিলেট ও মৌলভীবাজার রিজন)   সংগ্রাম সিংহ, কোম্পানীর ডিসটিভিটর জাহিন হার্ডওয়্যার এন্ড সেনেটারীর সত্তাধিকারী সৈয়দ হুমায়েদ আলী শাহীন,মৌলভীবাজার পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন খান,হাজী আব্দুল খালিক এন্ড সন্স এর শামীম আহমদ ও শাহীন আহমদ, কোম্পানীর সেলস একজিকিউটিব (মৌলভীবাজার) মো: ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক এস এম  উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব ও মু. ইমাদ উদ দীন।

কর্মশালায় জেলা ও উপজেলার শতাধিক গ্রাহক ও ব্যবসায়ীরা অংশ নেন। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে ছিল নৈশ ভোজের আয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com