সৈয়দ জয়নাল আবেদীন কুটি আর নেই

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবি, ক্রীড়া অনুরাগী, জেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সৈয়দ জয়নাল আবেদীন কুটি (৫৭) মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় শহরের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল হইয়াছেন (ইন্না লিল্লাহি ———-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ২ কন্যা, সহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ বুধবার রাত সাড়ে ৮ ঘটিকায় মরহুমের ধরকাপনস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন পাতাকুঁড়ি পরিবার, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা সাংবাদিক সমিতির সভাপতি বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ করসপনন্ডেন্ট এস এম উমেদ আলী, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, ফুটবল এসোসিয়েশনের জেলা সভাপতি আক্তারুজ্জামান। জেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ, তাঁতীলীগসহ জেলার রাজনীতিবীদ, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন