নিসচা’র  সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও গুণীজন সম্মাননা প্রদান

October 27, 2018,

বিকুল চক্রবর্তী॥ নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।

২৫ অক্টোবর বৃহ¯পতিবার বিকেলে শহরতলির কলেজরোডস্থ  একটি কমিউনিটি সেন্টারে এই সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে উদ্বোধন করেন অবসর প্রাপ্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হরিপদ রায়।

 নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কমকর্তা(তদন্ত) মো. সোহেল রানা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও নিসচা সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন। এ সময় রাস্তায় চলাচলের নিয়মকানুন  বলতে পারায় ২০জন শিক্ষার্থীকে  টিফিন ব্ক্স উপহার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com