রেডিওপল্লী কণ্ঠের ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষার কুইজ বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান

October 29, 2018,

স্টাফ রিপোর্টার॥ কমিউনিটি রেডিওপল্লী কণ্ঠের প্রচারিতপ রিবার পরিকল্পনা বিষয়ক ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষার কুইজ বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে ।

২৯ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকায় রেডিওপল্লী কণ্ঠের সভা কক্ষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রেডিওপল্লী কণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন রেডিওপল্লীকণ্ঠের  প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন, সুরক্ষা অনুষ্ঠানের প্রযোজক নীলিমা আক্তার, রেডিওপল্লী কণ্ঠের প্রযোজক রুমা বেগম।

অনুষ্ঠানে কুইজ বিজয়ী শমসেরনগর চা বাগানের রাজুকুর্মী, পাহাড় বর্ষিজোড়া গ্রামের নাইমা আক্তার] ও মৌলভীবাজারে স্থানীয় সাংবাদিক তাহমিদ আহমেদকে পুরষ্কার দেয়া হয় ।

উল্লেখ্য ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট অর্থায়নে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন, আইপাস বাংলাদেশ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পৃষ্টপোষকতায় কমিউনিটি রেডিওপল্লী কণ্ঠ এফ এম ৯৯.২ মৌলভীবাজারের সক্ষম দম্পতি ও কিশোর কিশোরিদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক ও ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষা নিয়মিত প্রচারিত হচ্ছে এ ছাড়াও রেডিওপল্লী কণ্ঠের স্টুডিওতে ফোন লাইভ পরিবার পরিকল্পনা বিষয়ক টকশো সুরক্ষা এর মাধমে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com