খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী প্রস্তুতি জনসভা অনুষ্ঠিত

November 1, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউ,পি আওয়ামীলীগ এর উদ্বোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সেন্টার কমিটি গঠন উপলক্ষে এক জনসভা স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।

১ নভেম্বর বৃহস্পতিবার  বিকেলে খলিলপুর ইউ,পি আওয়ামীলীগের সিনিয়র সভাপতি হাজী আহমদ উদ্দিনের সভাপতিত্বে  ও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের পরিচালনায় জনসভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ ,আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য মোঃ ফিরোজ,জেলা  সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,জেলা সহ সভাপতি মসুদ আহমেদ,যুগ্ন সম্পাদক সৈয়দ নওশার আলী,যুগ্ন সম্পাদক কামাল হোসেন,সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহম্মদ,উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আনকার আহমদ ,খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, যুবলীগ নেত্রী সৈয়দা সানজিদা শারমিন, ইউ পি আওয়ামীলীগ সহ সভাপতি খালিছুর রহমান,যুগ্ন সম্পাদক ইলিয়াছ মিয়া।

সহ জেলা ও  ইউ পি আওয়ামীলীগ  নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি সৈয়দা সায়রা মহসিন এমপি তার বক্তব্যে বলেন সকলে  ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিজয়ের জন্য কাজ করুন

জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ বলেন  মৌলভীবাজার আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আপনারা সমালোচকদের সমালোচনায় কান না দিয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করুন।

জেলা আওয়ামীলীগ সভাপতি গঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯টি সেন্টার কমিটি ঘোষণা করেন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com