মৌলভীবাজার সুজনের নির্বাচনী অলিম্পিয়াড

November 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ সুজন-সুশাসনের জন্য নাগরিক এর নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। নতুন ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সচেতনতা তৈরীর জন্য আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজারের ৫টি কলেজের দেড়শ শিক্ষার্থী (নতুন ভোটার) অংশগ্রহণ করেন।

সুজন মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে ৩ নভেম্বর সকালে মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা ৫০ মার্কসের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০ শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী, সুজন সিলেট অঞ্চলের সমন্বয়ক আব্দুল হালিম এবং মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com