আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় একতা স্পোর্টিং ক্লাবের প্রাইমারী বৃত্তি পরিক্ষা সম্পন্ন

November 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ২১তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা “ওয়াহেদ আজিজ বৃত্তি”। সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৫০ জন পরীক্ষার্থীরা এতে অংশগ্রহন করে। সকাল ১০.৩০মি থেকে ১.০০টা পর্যন্ত চলে পরিক্ষা।পরীক্ষা পরিদর্শন করেন মৌলভীবাজার-৩ আসনের  সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন,সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান,দাতা প্রতিনিধি খয়রুল হক চৌ আতা,বিএনপি নেতা মুহিতুর রহমান হেলাল,সৈয়দা সাবরিনা শারমিন,আখাইলকুড়া ইউপি আওয়ামীলীগের সম্পাদক ও সাবেক শিক্ষক নুরুল হক,প্রধান শিক্ষক প্রতিভা চক্রবর্তী, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে সদস্য আমিরুল ইসলাম সাহেদ,সংগঠনের সভাপতি এবাদুল হক দুলু,সম্পাদক গাজী আবেদ,পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমদ,যুগ্ম সম্পাদক মিজানুল হক পান্না,জেলা ছাত্রলীগ সহ সভাপতি তানভীর শিপু, সুমন, মুহিবুর রহমান দিপলু, রুবেল,ইলিয়াস কবির শাহিন,হাবিব, জাকারিয়া, কামরুল, হায়দর, সুহেল, রুমেল, ওয়াশিম, রুবেল বেগ, সিবলু, রাহি, সুমিত, মহসিন, রিপন, শহিদ, হেলাল, সোহান, সজিব, জাহেদ, রাজা, মিলাদ, জুনেদ,ইমরানবেগ প্রমুখ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com