সৈয়দা সায়রা মহসিন এর সাথে শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ৩ আসনের সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিন এমপির সাথে শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর রাত ৯ টার সময় মৌলভীবাজার শহরস্থ সংসদ সদস্যে বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমানের নেতৃত্বে শেরপুর প্রেসক্লাবের একটি দল এ সৌজন্য সাক্ষাৎ এ অংশগ্রহণ করেন। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন আবু মিয়া চৌধুরী,সংসদ সদস্য তনয়া যুবলীগ নেত্রী সৈয়দা সানজিদা শারমিন,শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সামাদ আজাদ ,সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হোসেন ,যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহেদ ,সাংগঠনিক সম্পাদক শেখ সাহেদ আহমদ ,দপ্তর সম্পাদক মাসুম আহমদ রুমন,কার্যনিবাহী সদস্য মাজহারুল ইসলাম রকি, মোঃ ফাহাদ আহমদ ,সদস্য রিপন আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। সৈয়দা সায়রা মহসিন এমপিকে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে এমপি মহাদয় মৌলভীবাজারে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের চিত্র তুলে ধরেন এবং সকল কে বাস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহব্বান জানান।



মন্তব্য করুন