মৌলভীবাজার সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির কমিটি গঠন সম্পন্ন সভাপতি সাদী, সাধারণ সম্পাদক আশরাফ

November 4, 2018,

স্টাফ রিপোর্টার॥ ‘পরিকল্পিত বাকশিল্পে আলোকিত হোক সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির কমিটি  আহমদ সাদীকে সভাপতি ও আশরাফ আলীকে সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ৩ নভেম্বর মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী আগামী ২০১৮-১৯ সেশনের জন্য করে ১৪ সদস্যের নির্বাহি কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ, কোষাধ্যক্ষ মুস্তাকিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সুমন, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক নাঈম, সমন্বয়ক বিতর্ক ও কুইজ মোঃ আল-আমিন, সমন্বয়ক প্রশিক্ষক আছমা জান্নাত মনি, কার্যনির্বাহি সদস্য নুসরাত জাহান তাম্মি, মোছাঃ ফাহিমা আক্তার, সমরিতা পাল ঐশী, জিলুর রহমান জিলানী ও জহিরুল ইসলাম।

পরে নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্মিলিতভাবে জাতীয় সংঙ্গীত গেয়ে, কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ডিবেটিং সোসাইটির সভাপতি আহমদ সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক দিপালোক রায়, সংগঠনের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ ও আছমা জান্নাত মনি।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com