মৌলভীবাজারে জেলা হত্যা দিবস পালিত
November 4, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ উদ্যোগে জেল হত্যা দিবস পালন করেছে। এই কর্মসূচিতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার ৩ নভেম্বর পৌরসভার হলরুমে আওয়ামী নেতৃবৃন্দ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি আজমল হোসেন, অপূর্ব কুমার ধর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে জেলায় আওয়ামীলীগকে আরো সুসংগঠিত করতে কাজ করে যাব।



মন্তব্য করুন