নৌকায় ভোট চাইলেন ভি.পি সোয়েব

November 4, 2018,

স্টাফ রিপোর্টার॥ দেশের কল্যাণসহ দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে প্রতিহিংসা ভুলে জননেত্রী শেখ হাসিনার নৌকাকেই পুনরায় বিজয়ী করার আহবান জানিয়েছেন আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য ও দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব। শনিবার ৩ নভেম্বর বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার সরকার বাজার এলাকায় মিছিল ও লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন ।এসময় ভি.পি সোয়েব বলেন,একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের পক্ষেই কেবলমাত্র সম্ভব হয়েছে দেশের এই অগ্রগতির ধারা অব্যাহত সম্ভব ।বর্তমান সরকারের সফলতার কারণেই তিনি বিশ্বনেত্রী হিসেবে খ্যাতি অর্জনে সক্ষম হয়েছেন।র ধারাবাহিকতা রক্ষায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে!এসময় একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আশিকুর রহমান,১১নং মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান,কৃষকলীগ সদর উপজেলা আহবায়ক মির্জা বেলাল বেগ,সাবেক ছাত্রলীগ নেতা গৌছ উদ্দিন নিক্সন,নৌকা নতুন প্রজন্মলীগের সভাপতি আকিকুল হোসেন সায়েক, কৃষকলীগ সদস্য মামুনুর রশিদ মামুন সহ আওয়ামীলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com