জেল হত্যা দিবসে মিলাদ ও দোয়া
November 4, 2018,

স্টাফ রিপোর্টার॥ জেলহত্যা দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩ নভেম্বর সন্ধ্যায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কেন্দ্রিয় আওয়ামিলীগের শিল্প বাণিজ্য কমিটির সদস্য,মৌলভীবাজার কলেজ সংদের সাবেক ভি.পি ও জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মালিক তরফদার সোয়েব এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এ সময় ১১নং মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান,কৃষকলীগের একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আশিকুর, কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী,কৃষকলীগ সদর উপজেলা আহবায়ক মির্জা বেলাল বেগ, সাবেক ছাত্রলীগ নেতা গৌছ উদ্দিন নিক্সন, নৌকা নতুন প্রজন্মলীগের সভাপতি আকিকুল হোসেন সায়েক,কৃষকলীগ সদস্য মামুনুর রশিদ মামুনসহনেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন