৩০টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও নতুন ভবন উদ্বোধন করেছেন সৈয়দা সায়রা মহসীন এমপি

November 5, 2018,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের রাজনগরে ফায়ার ষ্টেশন ভবন, পলিটেকনিক্যাল কলেজ, পাকা রাস্তা, ২১টি প্রাইমারী ও হাইস্কুলের ভবনসহ ৩০টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও নতুন ভবন উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি।

৪ নভেম্বর রবিবার বিকেলে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে রাজনগর ডিগ্রী কলেজ ও টেংরা বাজার সরকারী শহীদ সুর্দশন স্কুলে আয়োজিত অনুষ্ঠানমালায় এ সব উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান, টেংরাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান ও রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিকসহ উপজেলা আওয়ামীলীগ এবং অংঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

এ সময় বক্তারা বলেন, যাদুর মতো সারা দেশে উন্নয়ন করে চলছেন। যা বাংলাদেশের উন্নয়নের ইতিহাস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com