পলিটেকনিক ইনস্টিটিউটে নিরাপদ পানির জন্য ফিল্টারিং স্থাপন

সাইফুল্লাাহ হাসান॥ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে নিরাপদ খাবার পানির জন্য ফিল্টারিং স্থাপন করা হয়েছে।
দীর্ঘদিন থেকে পুরো কলেজ জুড়ে বিশুদ্ধ পানি না থাকায় শিক্ষক, শিক্ষর্থী ও কর্মচারীরা পানি পান থেকে বিরত ছিলো। এতে শিক্ষর্থীরা নিজেদের বাসা থেকে বোতল দিয়ে পানি এনে পান করতো অথবা কলেজ হোষ্টেলের পাশে একটি টিউবওয়েল ছিলো সেটি থেকে পান করতো। সেই টিউবওয়েলে আয়রন থাকায় যে কেউ এখান থেকে পানি পান করতো না। এই ফিল্টার স্থাপনের ফলে শিক্ষক, শিক্ষর্থী ও কর্মচারীরা বিশুদ্ধ পানি পান করতে পারছেন।
গত কয়েকদিন আগে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচ তলায় পানি পান করার জন্য এই ফিল্টারিং ব্যাবস্থা চালু করা হয়। এই ব্যবস্থায় তিনটি ফিল্টার, পানির টেপ ও বেসিন রয়েছে। ফিল্টারিং পানি ব্যবহারের জন্য কলেজ কর্তৃপক্ষের একটি নির্দেশনাও রয়েছে। লেখা রয়েছে, “হাত মুখ ধোয়ার জন্য নয়” এই পরিশোধিত পনি শুধুমাত্র পান করার জন্য।
কলেজের আরএসি বিভাগের শিক্ষার্থী আব্দুল আহাদ বলেন, এত দিন কলেজে পানি পান করার জন্য এরকম কোন সুব্যবস্থা ছিলনা। অনেক সময় পানি পান করার জন্য কষ্ট করে কলেজ হোষ্টেলে গিয়ে পানি পান করে আসতাম। শিক্ষক, শিক্ষর্থী ও কর্মচারীদের নিরাপদ পানি পান করানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
এবিষয়ে অধ্যক্ষ আহসানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর যে অঙ্গিকার সবার জন্য নিরাপদ পানি থাকবে। তারই ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠানেও সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।



মন্তব্য করুন