জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় উঠান বৈঠক
November 6, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্য়ক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়।
৪ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের ৮ নং ওায়ার্ডে “উঠান বৈঠক” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব সোরহাব হোসেন। ইউপি সদস্য মোঃ আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয় প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন।



মন্তব্য করুন