মোস্তফাপুর ইউনিয়নে আওয়ামীলীগের কর্মী সভা
December 9, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সেন্টার কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ ডিসেম্বর অনুষ্ঠিত কর্মী সভা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর সভাপতি মৌলভীবাজার ও রাজনগর এর নৌকার প্রার্থী নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তাজ প্রমুখ।
সভায় জেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, সেচ্ছা সেবকলীগ, কৃষক লীগ, মোটর চালকলীগ, ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন