জেলা সদরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

December 9, 2018,

পলি রানী দেবনাথ॥ “বন্ধ হলো দুর্নীতি উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৮পালিত হয়েছে।

৯ ডিসেম্বর রোববার সকালে জেলা প্রশাসন ও মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগীতায় জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এর নেতৃত্বে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশরাফুর রহমানের সভাপতিত্বে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল হদা।

আলোচনা সভায়  স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা দুণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আখলাকুল আম্বীয়া।

বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুহিব, বেগম নুরজাহান সুয়ারা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী  প্রমুখ। পরে অতিথিরা জেলার  জয়িতাদের মধ্যে ক্রেষ্ট ও সনদ বিতরই করেন। জেলার অন্যানন্য উপজেলায় অনুরোপ র্কমসুচি পালিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com