১৫ নেতাকর্মী আটক  জামায়াতের নিন্দা

December 11, 2018,

মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জামায়াতের ১৫ নেতাকর্মীকে পুলিশ কর্তৃক আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান ও সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। ররিবার ও সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।

এক প্রতিবাদ বার্তায় নেতৃবৃন্দ জানান, নির্বাচনকে সামনে রেখে পুলিশ বেপরোয়া হয়ে উঠেছে। যেখানে পাচ্ছে জামায়াত নেতাদের আটক করছে। বাড়ি ঘরে থাকতে পারছেন না নেতাকর্মীরা। নেতাকর্মীদের গায়েবী মামলায় গ্রেফতার করা হচ্ছে। গায়েবী মামলায় মৃত ব্যক্তির নাম রয়েছে। এছাড়া প্রবাসীদের নামও রয়েছে এ মামলাগুলোতে। নেতৃবৃন্দ অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি জানান এবং গায়েবী মামলা প্রত্যাহার করার আহবান জানান।

এছাড়াও প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর আলাউদ্দিন শাহ, সেক্রেটারি হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর তারেকুল হামিদ, সেক্রেটারি ফখরুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি আব্দুল হাই হেলাল সহ জেলার সকল উপজেলার আমীর ও সেক্রেটারি বৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com