মৌলভীবাজার-৩ আসনে মঈনুর রহমান মগনুর প্রচারনা

স্টাফ রিপোর্টার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত প্রার্থী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু (এডভোকেট) এর প্রথম দিনের নির্বাচনি প্রচারণা শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে শুরু হয়।
১১ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় মৌলভীবাজার প্রধান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও চৌমোহনা চত্বরে পথসভা করে জনগনের মধ্যে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
এ সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, সিপিবি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু, সহ-সম্পাদক মাসুক আহমদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মুজাহিদ আহমদ, সদস্য বদরুল হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ, সাধারণ সম্পাদক পিনাক দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথ, সধারণ সম্পাদক রায়হান আনছারী। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী ও অন্যান্য নেতৃবৃন্দ।



মন্তব্য করুন